দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ।
টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

মধ্যপ্রাচ্যে শুরু করা যুদ্ধে যুক্তরাষ্ট্র ‘আটকে গেছে’ বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই। তিনি বলেন, যুদ্ধ থেকে কীভাবে বেরিয়ে আসবে, তা যুক্তরাষ্ট্র জানে না।
মঙ্গলবার এক বক্তব্যে বাঘাই বলেন, পাকিস্তানসহ কয়েকটি দেশের মধ্যস্থতার প্রচেষ্টা এখনো অব্যাহত রয়েছে। একই সঙ্গে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক নিষেধাজ্ঞা ইরানের মানুষের জীবনের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলছে বলেও জানান তিনি।
বাঘাই বলেন, ‘এখন স্পষ্ট হয়ে গেছে যে তারা নিজেদের করা বিশাল ভুলের মধ্যে আটকে গেছে। অতিরিক্ত দাবি তোলা তাদের স্বাভাবিক অভ্যাস। প্রতিটি ক্ষেত্রেই তারা ভুল হিসাবের মধ্যে পড়ে। আমাদের ওপর কোনো নির্দেশ চাপিয়ে দেওয়া আমরা মেনে নিতে পারি না।’
তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্র যদি একই ধরনের অবস্থান অব্যাহত রাখে, তাহলে ভিন্ন কোনো ফল পাওয়ার সম্ভাবনা নেই। তার ভাষায়, ‘তারা যদি এই দর্শন অব্যাহত রাখে, তাহলে তারা কোনো ভিন্ন ফল পাবে না।’
/অ